আন্তর্জাতিক ডেস্ক : বিশাল বড় একটি গাছ। গুঁড়ি থেকে কয়েক হাত উপরেই একটি গাছের মধ্যে বিশাল কোটর। আর তার মধ্যে দাউ দাউ করে জ্বলছে আগুন। বেরিয়ে আসছে ধোঁয়াও।
সম্প্রতি এমনই একটি ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না।জানুন, গাছের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলার আসল রহস্য!
প্রথম দেখাতেই মনে হতে পারে, এটা ভুয়ো। আবার এমনও মনে হতে পারে কেউ ও ভাবে আগুন লাগিয়ে দিয়েছেন। কিন্তু বিষয়টি খুব একটা নতুন কিছু নয়। তবে খুব কমই এমন দৃশ্য দেখা যায়।
আসল বিষয়টি হল, গাছের মধ্যে বাজ পড়েছিল। সেই বাজের কারণে গাছের গায়ে বড় গর্ত সৃষ্টি হয়। আর সেই গর্তের মধ্যে আগুন ধরে গিয়েছিল। সাধারণত বাজ গাছের উপর পড়লে সেই জায়গা পুরো পুড়িয়ে দেয়। এ ক্ষেত্রেও তাই হয়েছে।