আন্তর্জাতিক ডেস্ক: বড় বি'পদের মুখে পড়তে পারতেন। কোনও মতে রক্ষা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার হেলিকপ্টারের সামনে ও়ড়ানো হল গ্যাসবেলুনের ঝাঁক। অভিযুক্ত কংগ্রেসের প্রতিবাদীরা।
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় সোমবার এই ঘটনা ঘটেছে। আটক হয়েছেন বেশ কয়েক প্রতিবা'দী। সোমবার অন্ধ্রপ্রদেশের ভীমাভরম সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে আল্লুরি সীতারাম রাজুর মূর্তি উন্মোচনের কথা ছিল তার। সোমবার সকাল থেকেই বিজয়ওয়াড়ার বিমানবন্দরে কংগ্রেস কর্মীরা বিক্ষো'ভ দেখাচ্ছিলেন।
‘গো ব্যাক মোদি’ ধ্বনিও শোনা গিয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েক জন কংগ্রেস কর্মীকে আ'টক করা হয়েছে। আ'টক করা হয়েছে অন্ধ্র কংগ্রেস ওয়ার্কিং কমিটির কার্যকরী সভাপতি শেখ মস্তান ভালি এবং রাজ্য কংগ্রেস সভাপতি শৈলজানাথকে।
কংগ্রেসের অভিযোগ, অন্ধ্র ভাগ হওয়ার পর বিজেপি সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল, তার কোনওটাই পূরণ করেনি। স্লোগান দেওয়ার পাশাপাশি কালো বেলুনও ওড়ান কংগ্রেস কর্মীরা। হাতে ছিল প্ল্যাকার্ড। বিজয়ওয়াড়ার গান্নাভারাম বিমানবন্দর থেকে উড়ছিল প্রধানমন্ত্রীর হেলিকপ্টার।
সেই হেলিকপ্টার লক্ষ্য করেই কালো বেলুন ওড়ান প্রতিবা'দীরা। অন্ধ্রপ্রদেশ কংগ্রেসের তরফে সেই ভিডিও পোস্ট করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বি'প'জ্জনক প্রতিবা'দ, বড় বিপ'দ রক্ষা পেলো মোদির হেলিকপ্টার। এ ধরনের প্রতিবা'দ ভ'য়'ঙ্কর হতে পারত। প্রধানমন্ত্রীর নিরা'পত্তা বি'ঘ্নিত হতে পারত। সূত্র: আনন্দবাজার