আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগ। নজিরবিহীন চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রধানন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিলেন তিনি।
বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে ডাউনিং স্ট্রিটের দরজার সামনে সংক্ষিপ্ত ঘোষণায় বরিস বলেন, 'নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া এখন থেকেই শুরু হওয়া উচিত। আজ আমি একটি মন্ত্রিসভা নিয়োগ দিয়েছি। একজন নতুন নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত আমি দায়িত্ব পালন করবো'।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের খবরে জানায়, আইনপ্রণেতাদের চাপের মুখে প্রধানমন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দেন বরিস জনসন। গত তিন দিন ধরে ক্ষমতাসীন কনজানরভেটিভ পার্টির মধ্যে তীব্র বিরোধ দেখা যাচ্ছে। মন্ত্রিসভা থেকে একের পর এক সদস্য পদত্যাগ করায় চাপের মুখে পড়েন বরিস জনসন।