শনিবার, ০৯ জুলাই, ২০২২, ০৪:০৫:২৪

ঘিরে ফেলেছে বিক্ষোভকারীরা, বাসভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ঘিরে ফেলেছে বিক্ষোভকারীরা, বাসভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সরকারি বাসভবন ঘিরে ফেলেছে বি'ক্ষোভকারীরা। বি'ক্ষোভের মুখে বাসভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। দেশটির শীর্ষ প্রতিরক্ষা সূত্রের বরাতে এই খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

বর্তমানে তিনি কোথায় আছেন, তা উল্লেখ করেনি শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র। তবে জানিয়েছে, তিনি নিরাপদে আছেন। ভ'য়াবহ অর্থনৈতিক সংকটের জন্য প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেকে দায়ী করে তার পদত্যাগের দাবিতে প্রেসিডেন্টের বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দেয় বি'ক্ষোভকারীরা।

এই মিছিল সামনে রেখে শুক্রবার রাজধানীতে প্রবেশ করতে শুরু করে হাজার হাজার বি'ক্ষোভকারী। এরই মধ্যে কলম্বো ও আশপাশের এলাকায় অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারি করা হয়।

শ্রীলঙ্কার বেসরকারি সম্প্রচার মাধ্যম সিরাসা টিভিতে প্রচারিত ফুটেজে দেখা গেছে, একসময় কঠোর নিরাপত্তা বেষ্টিত বাড়িটিতে ঢুকে পড়ছে ক্ষুব্ধ বি'ক্ষোভকারীরা।পরিস্থিতি শান্ত করতে গিয়ে আহত হয়ে পুলিশের দুই সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে বি'ক্ষোভ থেকে অন্তত ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে