আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প ৭৩ বছর বয়সে মারা গেছেন। তিনি এই প্রেসিডেন্টের তিন সন্তানের জননী। প্রথম স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ১৯৭৭ সালে ইভানাকে বিয়ে করেন ট্রাম্প।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেছেন, 'ইভানা ছিল একজন বিস্ময়কর, সুন্দর এবং মুগ্ধকর মহিলা। তার জীবনটা ছিল অপুপ্রেরণাদায়ক।' ইভানা বর্তমান চেক প্রজাতন্ত্রে ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৭৭ সালে তিনি ট্রাম্পের সঙ্গে সংসার জীবন শুরু করলেও ১৫ বছর পর ১৯৯২ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
তাদের ঘর আলোকিত করা তিন সন্তানের নাম ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ট্রাম্প ও এরিক ট্রাম্প। অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছেন, পুলিশের ধারণা দু'র্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইভানা ট্রাম্প। নিজের বাসার সিঁড়ির পাশে ইভানাকে অচেতন অবস্থায় পাওয়া যায় যা দেখে ধারণা করা হচ্ছে সম্ভবত তিনি পরে গিয়েছিলেন।
ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প ১৯৮০ এবং ১৯৯০ এর দশকে যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে পরিচিত ও জনপ্রিয় দম্পতি ছিলেন, তাদের বিচ্ছেদের বিষয়টি তখনকার জনসমাজে বিশাল আগ্রহের পরিবেশ তৈরি করেছিল।