রবিবার, ১৭ জুলাই, ২০২২, ১২:২৬:১১

বাইক নিয়ে সেতু থেকে ৩০ ফুট নীচে, দম্পতির মৃত্যু

বাইক নিয়ে সেতু থেকে ৩০ ফুট নীচে, দম্পতির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: পথ দুর্ঘটনায় মৃত্যু হল দম্পতির। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে সেতু থেকে প্রায় তিরিশ ফুট নীচে গিয়ে পড়েন তাঁরা। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত সলপ এলাকায়। পুলিশ সূত্রে খবর, হাওড়ার ইছাপুরে আত্মীয়ের বাড়িতে পুজো দেখতে গিয়েছিলেন প্রসেনজিৎ সিংহ ও তনুশ্রী সিংহ নামে ওই দম্পতি।

শনিবার রাত বারোটা নাগাদ পাকুড়িয়া এলাকায় বাড়িতে ফিরছিলেন। সলপ ব্রিজে থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সেতুর গার্ড ওয়ালে ধাক্কা মারে বাইকটি। তার পর স্বামী-স্ত্রী দু’জনেই ছিটকে পড়েন সেতুর নীচে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইকের গতি বেশি থাকায় এই দুর্ঘটনা। রাতে টহলদারি করতে গিয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। যদিও চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।-আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে