আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে নর্মদা নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই বাস। দু'র্ঘ'টনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, আগরা-মুম্বাই হাইওয়ে ধরে ইন্দোর থেকে পুণে যাচ্ছিল মহারাষ্ট্র সরকারের একটি বাস।
রাস্তা পিচ্ছিল হওয়ায় ধার জেলার খালঘাট এলাকায় সঞ্জয় সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায় বাসটি। পুলিশ সূত্রে খবর, ৫০ থেকে ৬০ জন যাত্রী ওই বাসটিতে ছিলেন। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, ব্রেক ফেল করার জেরে এই দু'র্ঘ'টনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
এই ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইটারে লিখেছেন, ''দুর্ঘ'টনাস্থলে পৌঁছেছে জেলা প্রশাসনের দল। খারগন, ধার জেলার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আহ'তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।'' সূত্র: এএনআই