সোমবার, ১৮ জুলাই, ২০২২, ০৫:৫০:১৪

ক্র্যাস-ল্যান্ডিংয়ে বিধ্বস্ত হতেই যাত্রীবাহী বিমানে আগুন

ক্র্যাস-ল্যান্ডিংয়ে বিধ্বস্ত হতেই যাত্রীবাহী বিমানে আগুন

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর বিমানবন্দরে যাত্রীবাহী একটি বিমান ক্র্যাস-ল্যান্ডিংয়ের সময় বিধ্বস্ত হতেই যাত্রীবাহী বিমানে আগুন। এ সময় বিমানটিতে আগুন ধরে গেলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ৩০ জনের বেশি যাত্রী এবং ক্রু।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মোগাদিসু বিমানবন্দরের কাছ থেকে ধারণ করা এই ঘটনার একটি নাটকীয় ভিডিও ফুটেজে দেখা যায়, বিমান বি'ধ্ব'স্তের স্থান থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে।

পরে বিমানবন্দরের অগ্নিনির্বাপক কর্মীরা বিমানের আগুন নিভিয়ে ফেলেন এবং ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে বিমানটিকে পড়ে থাকতে দেখা যায়। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, বি'ধ্ব'স্ত বিমানটি জুব্বা এয়ারওয়েজের এবং এটি বাইদোয়া শহর থেকে রাজধানী মোগাদিসুতে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্র্যাস-ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়া বিমানের সব আরোহী এবং ক্রুকে উদ্ধার করা হয়েছে। তবে বিমানটির বি’ধ্ব’স্তের কারণ এখনও পরিষ্কার নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে