আন্তর্জাতিক ডেস্ক: অ্যাম্বুল্যান্সে প্রায় ম'র'ণাপন্ন রোগী। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে পারলে হতে পারে শেষর'ক্ষা। প্রাণ বাঁচতে পারে তার। সে কারণেই দ্রুত গতিতে চলছিল গাড়ি কিন্তু বৃষ্টিভেজা রাস্তায় বেসামাল হয়ে ঘটল ম'র্মা'ন্তিক দু'র্ঘ'টনা।
ভারতের কর্ণাটকের উদুপির ঘটনায় প্রাণ হা'রিয়েছেন চারজন। দু'র্ঘ'টনার হাড়'হিম করা সিসিটিভি ফুটেজ এখন ভাইরাল। তা দেখে আঁ'তকে উঠছেন প্রায় সকলেই। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বৃষ্টিভেজা টোলপ্লাজা। সেখানে রয়েছে তিনটি ব্যারিকেড।
একজন টোলপ্লাজা কর্মী দৌড়ে গেলেন। তার মাথায় ছাতা। তড়িঘড়ি সরিয়ে দিলেন দুটি ব্যারিকেড। আরও একজন টোলকর্মী কিছুক্ষণ পর বেরিয়ে আসেন। তার দায়িত্ব আরেকটি ব্যারিকেড সরানো। নিজের দায়িত্ব পালনও করছিলেন তিনি।
তবে অ্যাম্বুল্যান্সটি আচমকাই কার্যত উড়তে শুরু করে। টোলপ্লাজায় সজোরে ধা'ক্কা। ছি'টকে পড়ে যান বেশ কয়েকজন। এই দু'র্ঘ'টনায় ঘটনাস্থলে প্রাণ গিয়েছে অ্যাম্বুল্যান্সে থাকা তিনজন এবং এক টোলপ্লাজা কর্মীর। অ্যাম্বুল্যান্স চালকের চো'টও বেশ গুরুতর।
চালক ভর্তি স্থানীয় হাসপাতালে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভিজে রাস্তায় অত্যন্ত দ্রুত গতিতে থাকা অ্যাম্বুল্যান্স নিয়ন্ত্রণ হারায়। তার ফলে টোলপ্লাজায় এমন ভ'য়াব'হ কা'ণ্ড ঘটে। দু'র্ঘ'টনার মুহূর্তের মাত্র ২২ সেকেন্ডের সিসিটিভি ফুটেজ ভাই'রাল হয়ে গিয়েছে। সূত্র: এএনআই