রবিবার, ২৪ জুলাই, ২০২২, ০৩:০১:১৬

এই বছরের আয়ে ইলন মাস্ককেও পেছনে ফেললেন গৌতম আদানী!

 এই বছরের আয়ে ইলন মাস্ককেও পেছনে ফেললেন গৌতম আদানী!

আন্তর্জাতিক ডেস্ক: আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছেন যে, ভারতীয় ধনকুবের গৌতম আদানি (Gautam Adani) মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস কে হারিয়ে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি গিয়েছেন। 

তার মোট সম্পদের পরিমাণ হয়েছে ১১৩ বিলিয়ন ডলার। যা কিনা মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটসের চেয়ে ২৩০ মিলিয়ন ডলার বেশি।

মাত্র ১ বছরে ৩৬ বিলিয়ন ডলার সম্পদ বেড়েছে ভারতীয় বিজনেস টাইকুনের। জানিয়ে রাখি যে, তিনিই পৃথিবীর একমাত্র লোক যিনি এই সময়ের মধ্যে এত সম্পদ অ্যাড করেছেন নিজের নামে। 

এমনকি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক যখন এক বছরে ২৮.৬ বিলিয়ন ডলার হারিয়েছেন তখনই কামাল করে দেখিয়েছেন গৌতম আদানি।

ব্লুমবার্গের লেটেস্ট তালিকা অনুযায়ী আদানি এই মুহূর্তে বিশ্বের চতুর্থ ধনীতম ব্যক্তি। তার আগে রয়েছেন কেবল তিনজন, তৃতীয় স্থানে আছেন বার্নার্ড আর্নল্ট, দ্বিতীয় স্থানে জেফ বেজোস এবং প্রথম স্থানে ইলন মাস্ক। তালিকাতে ১১তম স্থানে রয়েছেন ভারতের পূর্বেকার সবচেয়ে ধনিব্যক্তি মুকেশ আম্বানি।

আপনারা কী জানেন ২৪ ঘন্টায় কত সম্পত্তি বেড়েছে বিলিয়নিয়ারদের? জানিয়ে রাখি যে, ২৪ ঘন্টায় ১৭ বিলিয়ন ডলার সম্পদ বাড়িয়েছেন ইলন মাস্ক। এছাড়া ল্যারি এলিসনের সম্পদ বেড়ে হয়েছে ২.৮৭ বিলিয়ন ডলার। 

তৃতীয় স্থানে রয়েছেন বার্নার্ড আর্নল্ট তার সম্পদ বেড়েছে ১.৯৬ বিলিয়ন ডলার। এই সময়ে জেফ বেজোসের সম্পদ বেড়েছে ১.৮৮ বিলিয়ন ডলার। আর সবশেষে রয়েছেন গৌতম আদানি, তার সম্পদ বেড়েছে ১.৭৯ বিলিয়ন ডলার।

মাত্র এক বছরে নিজের সম্পদ দ্বিগুণ করেছেন গৌতম আদানি। আদানি গ্রুপের প্রধান লক্ষ্য হলো, বিশ্বের বৃহত্তম গ্রীন এনার্জি উৎপাদনকারী সংস্থা হতে চায় তারা। আর এই জন্য প্রায় ৭০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চলেছে তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে