সোমবার, ২৫ জুলাই, ২০২২, ০৩:৫৭:০৮

বন্ধু স্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে মাস্ক বললেন ‘তিন বছরে মাত্র দুইবার..’

বন্ধু স্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে মাস্ক বললেন ‘তিন বছরে মাত্র দুইবার..’

আন্তর্জাতিক ডেস্ক: বন্ধুর স্ত্রীর সঙ্গেই না কি প্রেম! বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন ধনকুবের ইলন মাস্ক! এই খবর ঘিরে উথালপাথাল চতুর্দিক। ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নালের’ এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের স্ত্রী নিকোল শানহানের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়ান ইলন।

টেসলার সিইওর সঙ্গে তার স্ত্রীর উথালপাথাল প্রেমের জেরেই না কি স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন ব্রিন। ওই প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। জানা গিয়েছে, ব্রিন ও ইলন দুইজনে খুবই ভাল বন্ধু ছিলেন কিন্তু স্ত্রীর সঙ্গে ইলনের প্রেমকাহিনি জানাজানি হতেই তাদের দুজনের বন্ধুত্বে ফাটল ধরে।

২০২১ সালের ১৫ ডিসেম্বর থেকে স্ত্রী নিকোলের সঙ্গে ছাড়াছাড়ি হয় ব্রিনের। তাদের কন্যাসন্তান যাতে দুজনেরই জিম্মায় থাকে, এ ব্যাপারে সে সময় ব্রিন আবেদনও জানান। চলতি বছরের শুরুতে এক পার্টিতে ব্রিনের কাছে ক্ষমাও চান মাস্ক।

জানা গিয়েছে, বান্ধবী সিঙ্গার গ্রিমসের সঙ্গে বিচ্ছেদের পরই ব্রিন-পত্নীর সঙ্গে সম্পর্কে জড়ান মাস্ক। ইলন ও সিঙ্গারের দুই সন্তানও রয়েছে। যদিও ব্রিন-ঘরনির সঙ্গে তার প্রণয়ের সম্পর্কের কথা অস্বীকার করেছেন ইলন।

টুইট করে ওই প্রতিবেদনের খবর ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন মার্কিন ধনকুবের। টুইটারে মাস্ক লিখেছেন, ‘গত তিন বছরে নিকোলকে মাত্র দুইবার দেখেছি। আমাদের যখন দেখা হয়েছিল, তখন আশেপাশে আরও অনেকেই ছিলেন। রোমান্টিক ব্যাপার নয়।’

ব্রিনের সঙ্গে ইলন মাস্কের বন্ধুত্বের কথা সিলিকন ভ্যালির কারোরই অজানা নয়। ২০০৮ সালে মাস্কের টেসলা যখন দেউলিয়া হওয়ার পথে তখন এ বন্ধুই এগিয়ে আসেন। তিনি সে সময় ৫ লাখ ডলার দিয়েছিলেন মাস্ককে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে