মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ০২:০৪:০৮

দিল্লি থেকে আটক রাহুল গাঁন্ধী

দিল্লি থেকে আটক রাহুল গাঁন্ধী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির রাজপথে আটক করা হল সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গাঁন্ধীকে। মঙ্গলবার দ্বিতীয় দফায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁন্ধীকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। এরই প্রতিবাদে আবারও সরব হয়েছেন কংগ্রেস নেতারা।

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়াকে ইডির জিজ্ঞাসাবাদের প্রতিবাদে বিজয় চকে বিক্ষোভ প্রদর্শন করছিলেন রাহুলসহ কংগ্রেসের শীর্ষনেতারা। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান রাহুল। সে সময়ই দিল্লি থেকে আটক হন রাহুল গাঁন্ধী। আটক হওয়ার আগে রাহুল বলেন, ‘‘ভারত পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে, মোদি তার রাজা।’’

রাহুলের পাশাপাশি আটক করা হয়েছে কে সি বেণুগোপাল, অধীর চৌধুরীসহ কংগ্রেসের একাধিক শীর্ষনেতাকে। মধ্য দিল্লিতে দলের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এর আগেও সোনিয়াকে ইডির জিজ্ঞাসাবাদের প্রতিবাদে দিল্লির পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গিয়েছিল কংগ্রেস নেতাদের। রাহুলকে ইডির জিজ্ঞাসাবাদের প্রতিবাদেও বিক্ষোভ দেখিয়েছিলেন কংগ্রেসের নেতারা। মঙ্গলবার দ্বিতীয় দফায় সনিয়াকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। রাহুল ও প্রিয়াঙ্কা গাঁন্ধীর সঙ্গে ইডি দফতরে পৌঁছান সোনিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে