বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ০৪:৫১:৩০

অবশেষে পার্থর ব্যাপারে যে সিদ্ধান্ত নিলেন মমতা

অবশেষে পার্থর ব্যাপারে যে সিদ্ধান্ত নিলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক: Partha Chatterjee Minister আভাস আগেই পাওয়া গিয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়কে রাজ্যের মন্ত্রিসভা এবং দল থেকে সরানোর জন্য আবেদন জানিয়েছিলেন কুণাল ঘোষ। 

এরপরেই জল্পনা তৈরি হয়েছিল, তবে কি পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হবে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এবার এই নিয়ে সামনে এল নির্দেশিকা, হলো সিদ্ধান্ত। আর মন্ত্রী নন পার্থ চট্টোপাধ্যায়। এই দফতরগুলি কে পেল? জেনে নিন

পার্থ চট্টোপাধ্যায়কে রাজ্যের মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হল। রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতর, তথ্য প্রযুক্তি পরিষদীয় মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। 

SSC নিয়োগ 'দুর্নীতি' মামলায় গত শনিবার গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে জানানো হয়, পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরানো হল। এই তিনটি মন্ত্রকের দায়িত্ব সামলাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে