সোমবার, ০১ আগস্ট, ২০২২, ১২:৩৬:২৯

স্কুলের গণ্ডি পার করতে না পারা মেয়েটিই আজ এশিয়ার সবচেয়ে ধনী মহিলা

স্কুলের গণ্ডি পার করতে না পারা মেয়েটিই আজ এশিয়ার সবচেয়ে ধনী মহিলা

আন্তর্জাতিক ডেস্ক: এশিয়ার ধনীতম মহিলা হলেন ভারতের সাবিত্রী জিন্দাল। স্কুলের গণ্ডি পার করতে না পারা মেয়েটিই আজ এশিয়ার সবচেয়ে ধনী মহিলা। হ্যাঁ, তিনি কখনও কলেজে যাননি। প্রথাগত শিক্ষা ছিল না। ব্যবসায়িক দায়িত্বও সামলাননি কখনও। 

কারণ, তার পরিবারে মহিলাদের জন্য নিয়মই ছিল, তারা বাড়ির কাজকর্ম সামলাবে এবং পুরুষেরা বাড়ির বাইরে সমস্ত কাজকর্ম দেখবে। কিন্তু ২০০৫ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় যখন তার স্বামী শিল্পপতি ওপি জিন্দলের মৃত্যু হল, তিনি হাত গুটিয়ে বসে থাকেননি। 

বরং ৫৫ বছর বয়েসে ঘরকন্নার কাজ ছেড়ে ব্যবসা দেখাশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। তিনি প্রয়াত ওপি জিন্দলের স্ত্রী সাবিত্রী জিন্দল। যিনি বর্তমানে এশিয়ার ধনীতম মহিলা শিল্পপতি। 

এতদিন এই স্থানে ছিলেন চিনের ইয়াং হুইয়ান কিন্তু বেজিংয়ের সম্পত্তি সংকটের ধাক্কায় বিধ্বস্ত কান্ট্রি গার্ডেন হোল্ডিংস কোম্পানি। আর সেই কারণেই শীর্ষস্থান থেকে সরে যেতে হল হুইয়ানকে। তাঁর জায়গায় এলেন সাবিত্রী। দ্বিতীয় স্থানে চিনের বিজনেস টাইকুন ফ্যান হংওয়েই।

সাবিত্রী জিন্দাল ভারতের ধনীতম মহিলা এবং দেশের ধনকুবেরদের তালিকায় ১০ নম্বরে রয়েছে তার নাম। ব্লুমবার্গ বিলিয়নার্স ইনডেক্স অনুযায়ী, সাবিত্রীর মোট সম্পদের পরিমাণ ১১.৩ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ৮ হাজার ৯৪৯ কোটি টাকা। ৭২ বছরের সাবিত্রী ২০০৫ সালে জিন্দাল গ্রুপের সভাপতি হন। 

সেই বছরই হেলিপকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তার স্বামী ওপি জিন্দালের। এই মুহূর্তে দেশে ইস্পাত উৎপাদনের তালিকায় তিন নম্বরেই রয়েছে তাঁদের সংস্থা। পাশাপাশি সিমেন্ট শিল্প, শক্তি ও পরিকাঠামো খাতেও অগ্রণী জিন্দাল গ্রুপ।

তবে গত আড়াই বছরে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে ওই সংস্থাকে। বিশেষত ২০২০ সালের এপ্রিলে দেশব্যাপী লকডাউনের ধাক্কায় রাতারাতি সংস্থার মোট সম্পদ ৩.২ বিলিয়ন মার্কিন ডলারে নেমে আসে কিন্তু পরবর্তী ২ বছরের নিরলস পরিশ্রমে ফের সংস্থার মোট সম্পদের পরিমাণ লাফিয়ে বাড়ে। 

২০২২ সালের এপ্রিলে তাদের মোট সম্পদ পৌঁছায় ১৫.৬ বিলিয়ন মার্কিন ডলারে। পণ্যের দাম রাতারাতি অনেক বেড়ে যাওয়াতেই সংস্থার ওই উত্থান। সম্পত্তির পরিমাণ অনেকটাই কমেছে ফ্যানের। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ৬.৪ বিলিয়ন মার্কিন ডলার।

এদিকে রাতারাতি এক থেকে তিনে নেমেছেন ইয়াং। গত ৫ বছর ধরে এশিয়ার সবচেয়ে ধনী মহিলা তিনিই ছিলেন। তালিকায় চার নম্বরে রয়েছেন চিনেরই উ ইয়াজুন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে