আন্তর্জাতিক ডেস্ক: সারা পৃথিবীই বিদ্যুৎ অপচয় নিয়ে চিন্তিত। সম্প্রতি বিশ্ব পরিবেশ সম্মেলনেও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। কারণ বিদ্যুতের বিষয়টি সরাসরি পরিবেশের সঙ্গে সম্পর্কিত কিন্তু সেই বিদ্যুৎ অপচয় রুখতে আজব ফর্মুলা দিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ।
একটি অনুষ্ঠানে স্যাঞ্চেজ বলেছেন, “টাই (Tie) পরবেন না তাহলে বিদ্যুৎ বাঁচবে। আমি কখনও টাই পরি না। আমার মন্ত্রীদেরও বলেছি, একদম টাই পরবেন না। তাহলে মাথা ঠান্ডা থাকবে, বিদ্যুৎ সাশ্রয় হবে।” তবে টাই না পরার সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের কী সম্পর্ক সে ব্যাপারে কোনও ব্যাখ্যা দেননি স্প্যানিশ প্রধানমন্ত্রী।
১ অগস্ট থেকে স্পেনে বিদ্যুৎ সাশ্রয়ের ব্যাপারে বিশেষ কর্মসূচি শুরু করছে স্পেন সরকার। সেই সংক্রান্ত অনুষ্ঠানেই টাই পরার ব্যাপারে বিদ্যুৎ সাশ্রয়ের প্রসঙ্গ টানেন স্যাঞ্চেজ। গত কয়েক মাসে স্পেনে বিদ্যুতের দাম বেড়েছে।