শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ১২:৪৭:০৬

খাবারে বিষ মিশিয়ে ধ'র্ষণ করা হয় বিজেপি নেত্রীকে! পরিবারের দাবি

খাবারে বিষ মিশিয়ে ধ'র্ষণ করা হয় বিজেপি নেত্রীকে! পরিবারের দাবি

আন্তর্জাতিক ডেস্ক: বিজেপি নেত্রী ও অভিনেত্রী সোনালি ফোগতের আ’ক’স্মিক মৃ’ত্যু নিয়ে ধোঁ’য়া’শা ক্রমেই বাড়ছে। প্রাথমিক অনুমান ছিল, গোয়া সফরে গিয়ে হৃ’দ্‌রোগে আ’ক্রা’ন্ত হয়ে মা’রা গিয়েছেন তিনি। কিন্তু ময়’নাত’দন্তের পর তার শরীর জুড়ে ক্ষ’তচিহ্ন দেখে বোঝা গিয়েছে, ভোঁতা কিছু দিয়ে তাকে আঘা’ত করা হয়েছিল। 

যদিও পরিবারের দাবি, খাবারে বি’ষ মিশিয়ে ধ'র্ষ'ণ করা হয়েছিল হরিয়ানার বিজেপি নেত্রীকে। এর জন্য তারা দায়ী করতে চেয়েছেন সোনালির দুই সহকর্মীকেই। সুধীর সভগন ও সুখবিন্দর নামের সেই দু'জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে গোটা ঘটনাকে দীর্ঘ দিনের চ'ক্রা'ন্ত এবং ষ'ড়য'ন্ত্রের ফলশ্রুতি হিসাবেই দেখছে সোনালির পরিবার। 

যার আভাস পাওয়া গিয়েছিল সোনালির শেষ ফোনে। বৃহস্পতিবার অভিনেত্রীর ভাই রিঙ্কু জানান, সোনালিকে গোয়াতে নিয়ে যাওয়াও চ’ক্রা’ন্তেরই অংশ। কারণ, তার শ্যুটিংয়ের দিন নির্ধারিত ছিল ২৪ আগস্ট। আর এ দিকে হোটেলের ঘর নেওয়া হয়েছিল ২১ এবং ২২ তারিখের জন্য। 

এমনটা কেন হল, প্রশ্ন তুলছেন তিনি। তা ছাড়া গোয়ার সেন্ট অ্যান্টনি হাসপাতাল, যেখানে সোনালিকে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকেও জানানো হয়েছে অভিনেত্রীর আগেই মৃত্যু হয়েছিল। মৃত্যুর আগের দিন বাড়ির সঙ্গে কথাও বলেছিলেন সোনালি।

সোনালি জানান, খাবার খেয়ে অস্ব’স্তি হচ্ছে। তারপর আর যোগাযোগ করা যায়নি তার সঙ্গে। এতেই সন্দে’হ গাঢ় হচ্ছে সোনালির পরিবারের। ইতিমধ্যে ম'রদেহ দিল্লিতে এসে পৌঁছেছে শুক্রবার। সোনালির বাসস্থান হিসারের পথে চলেছে। ভাই রিঙ্কুর কথায়, “আমরা বেশ টের পাচ্ছি, পুরোটাই ছক ছিল। তবে তদ’ন্ত যে ভাবে হচ্ছে, তাতে আমরা সন্তুষ্ট। শুধু এর বিচার চাই।”

তিন বছর আগে, সোনালি নাকি তার এক সহযোগীর যৌ'ন হে'ন'স্থার শি'কা'র হয়েছিলেন। পরিবার সূত্রে খবর, তখন হু'মকি দিয়ে চু'প করিয়ে রাখা হয়েছিল সোনালিকে। ময়নাতদ'ন্তে আসা রিপোর্ট আরও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান চিকিৎসকরা। সোনালিকে ধ'র্ষ'ণ করা হয়েছে কি না, তা জানার জন্য বিশেষ কিছু রাসায়নিক বিশ্লেষণ হবে। 

তারপরই ফাঁ'স হবে সোনালির মৃত্যু-র'হ'স্য। ছোটপর্দায় সোনালি ফোগতকে শেষ বার দেখা গিয়েছিল বিগ বস ১৪-এ। তিনি এক জন 'ওয়াইল্ডকার্ড' প্রতিযোগী হিসাবে প্রবেশ করে অল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে গিয়েছিলেন। ২০১৯ সালে হরিয়ানা নির্বাচনে বিজেপির টিকিটে আদমপুর থেকে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে