আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ায় থানার সামনে যেয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন ৩৮ বছরের এক যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের জিগানি থানা এলাকায়।
গণ্যমাধ্যম থেকে জানা যায়, স্ত্রী কবিতার সঙ্গে প্রায়ই সাংসারিক ঝগড়া হতো স্বামী রাতেশের। গত বৃহস্পতিবার তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়।
এরপর রাজেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে কবিতা তার বাবাকে সঙ্গে নিয়ে থানায় যান। এটি জেনে রাতেশও থানায় যান। জিগানি থানার সামনে যেয়ে নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন রাতেশ। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। পরে হাসপাতালেই মারা যান তিনি।
পুলিশ জানিয়েছে, ১০ বছর আগে রাতেশ এবং কবিতার সম্পর্ক হয়। তারা একই অফিসে কাজ করতেন। সেই সূত্রেই তাদের পরিচয় হয়েছিল। তাদের বিয়েতে পরিবারের মত ছিল না। রাতেশ প্রায়ই ম দ্য পা ন করত এবং এটি নিয়েই দুইজনের মধ্যে ঝগড়া হত। সমাধানের জন্য কবিতা তার বাবাকে জানায়। কবিতার বাবা দুইজনকে বুঝিয়েও কোনো লাভ হয়নি। শেষে থানায় অভিযোগ করেন কবিতা।
এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। সূত্র :আনন্দবাজার।