সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ০৪:৪২:২৮

সুরেলা কণ্ঠের গানে মুগ্ধ, ১৮ বছরের তরুণীকে বিয়ে বৃদ্ধের

সুরেলা কণ্ঠের গানে মুগ্ধ, ১৮ বছরের তরুণীকে বিয়ে বৃদ্ধের

আন্তর্জাতিক ডেস্ক: সুরেলা কণ্ঠে গান ভেসে আসত তার কানে। প্রায় দিনই সেই গান শুনতে পেতেন তিনি। এত সুন্দর গানের গলা কার, ক্রমেই কৌতূহল বাড়ছিল ৫৬ বছরের বৃদ্ধ ফারুক আহমেদের মধ্যে। এক দিন তিনি লক্ষ করেন, ওই সুরেলা আওয়াজ ভেসে আসছে তার পড়শির বাড়ি থেকেই!

এক দিন সটান হাজির হয়েছিলেন পড়শির বাড়িতে। গিয়ে দেখেন অল্পবয়সি একটি মেয়ে গান গাইছে। বছর ১৮। নাম মুসকান। তারপর থেকে প্রায়ই মুসকানদের বাড়িতে যাতায়াত শুরু করেছিলেন তার গানের টানে। বাড়িতে ঘন ঘন আসা শুরু করতেই ফারুককে উদ্দেশ করে মুসকান গান করা শুরু করেন, ‘না মিলো হামসে জাদা’। 

গানটি ছিল ববি দেওল এবং রানি অভিনীত ‘বাদল’ ছবির। কিন্তু তার পরেও ফারুক যাওয়া বন্ধ করেননি। এই সময়ে দু’জনের মধ্যে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কেন ফারুক এতো ঘন ঘন আসছেন, সন্দেহ হওয়াতে মুসকানের পরিবারের লোকেরা তাকে চেপে ধরেন। শেষেমেশ ফারুক স্বীকার করেন যে, মুসকানকে তিনি ভালবাসেন। তাকে বিয়ে করতে চান।

তাদের এই সম্পর্কে তীব্র আপত্তি জানায় মুসকানের পরিবার। কিন্তু দুইজনেই বেঁকে বসেন। শেষমেশ পরিবারের অমত সত্ত্বেও মুসকানকে বিয়ে করেন ফারুক। তিনি জানিয়েছেন, এই সম্পর্ক অনেকেই মানছেন না। কিন্তু এর জন্য যদি প্রাণ যায়, তার জন্যও আমরা প্রস্তুত। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের ইসলামাবাদে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে