আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বন্যায় বি'পর্য'স্ত পাকিস্তানের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানিয়ে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোনা যাচ্ছিল, বন্যা দু'র্গ'ত এলাকার সাধারণ মানুষের জন্য পাকিস্তানে ত্রাণ পাঠাতে পারে ভারত।
এমন পরিস্থিতিতেও কাশ্মীর প্রসঙ্গ টেনে এনে ভারতের সঙ্গে বিরো'ধিতা খুঁ'চিয়ে তুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেই কারণেই ভারতের থেকে সাহায্য নেওয়া যাবে না বলে জানিয়েছেন শরিফ। ভারতের ত্রাণ সরাসরি প্রত্যাখ্যান করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
ভারতের তরফ থেকে সরকারিভাবে সাহায্য পাঠানোর কথা ঘোষণা করা হয়নি। কিন্তু এই প্রসঙ্গ টেনে এনে শরিফ বলেছেন, “ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখাই যায়। কিন্তু ভুলে গেলে চলবে না, কাশ্মীরে নির্বি চারে গ ণহ ত্যা করছে ভারত। কাশ্মীরীদের মানবাধিকার ল ঙ্ঘি ত হচ্ছে। ৩৭০ ধারা বিলো পের পর জোর করে কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করা হয়েছে।”
তিনি আরও বলেছেন, “এটা রাজনীতি করার সময় নয়। কিন্তু ভারতে সংখ্যাল ঘুদের অধিকার সুরক্ষিত নয়, এই বিষয়টিও ভুলে গেলে চলবে না। আমরা শুধুমাত্র শান্তি চাই। নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকেও বসতে পারি আমি। দুই দেশের দারিদ্র্য দূর করতে নিজেদের সম্পদ ব্যবহার করাই যায়। কিন্তু তার আগে আমাদের সীমান্তবর্তী সম স্যা সমাধান করতে হবে।”