আন্তর্জাতিক ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন ভারতের বিখ্যাত ব্যবসায়ী তথা টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির। রোববার, সেপ্টেম্বর মাসের তিন তারিখ জনপ্রিয় এই উদ্যোগপতির দুর্ঘ টনায় অক স্মাৎ মৃ ত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৫৪।
ভারতের মুম্বাইয়ের পালাঘরের কাছে ঘটেছে এই দুর্ঘটনা। গুজরাতের আমেদাবাদ থেকে মুম্বাইয়ে ফেরার পথে মহারাষ্ট্রের পালঘরে তার গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনায় টাটা গ্রুফের প্রাক্তন চেয়ারম্যানের মৃত্যু হয়েছে।
২০১২ সালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে রতন টাটা সরে যাওয়ার পরই সাইরাস পালোনজি মিস্ত্রি তার স্থলাভিষিক্ত হন। তিনি সাপুরজি পালোনজি গোষ্ঠীর প্রতিনিধি। টাটা সন্সের সবচেয়ে বেশি শেয়ার হোল্ডার ছিলেন। ২০১৬ সালে টাটা সন্স বোর্ড তাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে নটরাজন চন্দ্রশেখরনকে সেই দায়িত্ব দেয়।
পালঘরের পুলিশ সুপার জানিয়েছেন, গুজরাটের আমেদাবাদ থেকে মুম্বাইয়ে ফিরছিলেন সাইরাস। দুপুর তিনটা ১৫ মিনিট নাগাদ পালঘরের চারোটিতে সূর্য নদীর উপর সেতুর ডিভাইডারে ধাক্কা মারে সাইরাসের মার্সিডিজ। মৃত্যু হয় টাটা সনসের সাবেক চেয়ারম্যানের।
আহ ত হয়েছেন টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যানের গাড়ির চালকসহ দু'জন। তাদের গুজরাটের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তারইমধ্যে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে দুর্ঘ টনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।