সোমবার, ০৫ সেপ্টেম্বর, ২০২২, ০৯:১৬:৩৮

দুই সন্ত্রাসীর ছুরি নিয়ে হামলা, ১০ জনের মৃত্যু!

দুই সন্ত্রাসীর ছুরি নিয়ে হামলা, ১০ জনের মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় সিরিজ ছুরি হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। দেশটির মধ্যাঞ্চলীয় দু’টি এলাকার অন্তত ১৩টি জায়গায় দুই ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে।  বিবিসি, সিএনএন ও আলজাজিরার।

জেমস স্মিথ ক্রি নেশনের আদিবাসী সম্প্রদায় এবং সাসকাচোয়ান প্রদেশের নিকটবর্তী শহর ওয়েলডনে স্থানীয় সময় রোববার ভোর থেকে এ তাণ্ডব শুরু করে দুই সন্ত্রাসী।

পুলিশ দুই ঘাতকের ছবি প্রকাশ করে তাদের ধরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে