মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৪৪:২৭

শিক্ষিকার রাগ ভাঙাতে শিশুর প্রচেষ্টা আপনারও হৃদয় ছুঁয়ে যাবে(ভিডিও)

শিক্ষিকার রাগ ভাঙাতে শিশুর প্রচেষ্টা আপনারও হৃদয় ছুঁয়ে যাবে(ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক: স্কুলে এক শিক্ষিকা চেয়ারে বসে আছেন। তার সামনে খুদে এক শিক্ষার্থী দাঁড়িয়ে। শিক্ষিকার হাত ধরে তার রাগ ভাঙানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে ওই খুদে শিক্ষার্থীকে। ভিডিওটি ভারতের বিহারের ছপরার একটি স্কুলের, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। শিক্ষক এবং শিশুর কথোপকথন মন জিতছে সকলের।

শিক্ষিকা: তোমার সঙ্গে কথা বলব না। আমি রাগ করেছি। শিক্ষার্থী: ম্যাম, আমি আর দুষ্টুমি করব না। সত্যি বলছি। শিক্ষিকা: তুমি বার বারই বলো, আমি আর করব না কিন্তু আবার সেই দুষ্টুমি করো। শিক্ষার্থী: আর করব না, ম্যাম। আর করব না।

শিক্ষিকা মুখ ঘুরিয়ে রাখেন। কিন্তু শিশুটি তার কাছে গিয়ে আদর করে বলে, “আর করব না, করব না।” শিক্ষিকা: প্রমিস, তুমি আর দুষ্টুমি করবে না? শিক্ষার্থী: একদম। (এর পরই শিক্ষিকা তার গালে খুঁদেকে চুমু দিতে বলে।) খুদে শিক্ষিকাকে চুমু দেয়, শিক্ষিকাও খুদেকে।

তারপরই ভিডিওটি শেষ হয়ে যায়। তবে এই কথোপকথনের ভিডিও ইতিমধ্যেই অনেকের মন জিতে নিয়েছে। শেষেমেশ শিক্ষিকার রাগ ভাঙাতে সফল হয়েছে খুদে শিক্ষার্থী। স্কুলে দুষ্টুমি করেনি এমন ছেলেমেয়ে খুঁজে পাওয়া ভার। এই ভিডিও অনেকেরই শৈশবের স্মৃতিকে উস্কে দিল। ভিডিওটি দেখুন...

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে