রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ০৭:৪৭:০৪

যে কারণে দেখা হলেও মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন না পুতিন!

যে কারণে দেখা হলেও মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন না পুতিন!

আন্তর্জাতিক ডেস্ক: গতকাল শনিবার ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। দেশ-বিদেশ থেকে শুভেচ্ছা বার্তা ভেসে আসছে। শুক্রবার, (১৬ সেপ্টেম্বর) উজবেকিস্তানের সমরখন্দে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মোদি। 

প্রসঙ্গত, গত ৭২ বছরে পা দিলেন মোদি। তার সঙ্গে পুতিনের সখ্য অজানা নয়। পুতিন কিন্তু মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি। দুই রাষ্ট্রনেতার মধ্যে সম্পর্ক যথেষ্ট ভাল। তাহলে কেন এমন হল? রুশ প্রেসিডেন্ট নিজেই জানালেন, যে কারণে দেখা হলেও মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি পুতিন!

গতকাল দ্বি-পাক্ষিক বৈঠকের পরে পুতিন বলেন, ‘আমি ভারতকে শুভকামনা জানাতে চাই। আমার বন্ধু, আমি এও জানি আগামিকাল তুমি তোমার জন্মদিন উদযাপন করবে। রাশিয়ার প্রথা অনুযায়ী আমরা কখনওই জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাই না। তাই আজ আমি আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারলাম না।’ 

পুতিন আরও বলেন, ‘তবে আমি আপনাকে জানাতে চাই যে আমরা জন্মদিনের বিষয়টা জানি। আমরা আপনার শুভকামনা জানাই। বন্ধু দেশ ভারতকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। ভারত আপনার নেতৃত্বে উন্নতি করুক সেটাই চাই।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে