রবিবার, ০২ অক্টোবর, ২০২২, ১২:৪২:২৪

এবার ই-গেমে ৩৭.৭ বিলিয়ন ডলার বিনিয়োগের বিশাল ঘোষণা সৌদি যুবরাজের

এবার ই-গেমে ৩৭.৭ বিলিয়ন ডলার বিনিয়োগের বিশাল ঘোষণা সৌদি যুবরাজের

আন্তর্জাতিক ডেস্ক: তেল-গ্যাসের পর সৌদি আরবে বর্তমানে সবচেয়ে বেশি বিনিয়োগ হচ্ছে বিনোদন খাতে। এরই ধারাবাহিকতায় ই-গেম খাতে ৩৭.৭ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

এর ফলে বিশ্বে ই-গেমের অন্যতম কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে দেশটি। সেভি গেম ফান্ড নামে একটি তহবিলের মাধ্যমে এই অর্থ দেওয়া হবে। সৌদি যুবরাজ যে ভিশন-২০৩০ পরিকল্পনা করেছেন, তার আওতায় এ বিনিয়োগ করা হবে।

সৌদি আরবের যুবরাজ এক বিবৃতিতে বলেছেন, ‘স্যাভি গেমস ফান্ড আমাদের উচ্চাভিলাষী পরিকল্পনার একটি অংশ, যার লক্ষ্য সৌদি আরবকে ২০৩০ সালের মধ্যে খেলাধুলা ও ই-গেম সেক্টরে বৈশ্বিক কেন্দ্রে পরিণত করা।’
সূত্র : আরব নিউজ, আল-আরাবিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে