সোমবার, ০৩ অক্টোবর, ২০২২, ১০:৫৭:২০

আজ ‘বয়ফ্রেন্ড ডে’

আজ ‘বয়ফ্রেন্ড ডে’

আন্তর্জাতিক ডেস্ক: বিভিন্ন দিবসের দিক দিয়ে পুরুষরা অনেকটাই অবহেলিত! নারীদের ক্ষেত্রে একাধিক দিবস আছে যেমন- স্ত্রী দিবস, গার্লফ্রেন্ডস দিবস, মা দিবস, নারী দিবস ইত্যাদি।

তবে পুরুষদের মধ্যে বাবা দিবসসহ হাতেগোনা দু’একটি দিবস হয়তো থাকতে পারে। তার মধ্যে একটি হলো বয়ফ্রেন্ড ডে বা প্রেমিক দিবস। যদিও এটি ন্যাশনাল অর্থাৎ জাতীয় দিবস।

আসলে এই দিবসের উৎপত্তি ঘটিয়েছে ইন্টারনেট। যদিও এই গুরুত্বপূর্ণ দিনটির সূচনা কে বা কারা করেছেন তা জানা যায়নি। ২০২০ সাল থেকে অফিসিয়ালি পালিত হচ্ছে বয়ফ্রেন্ড ডে। প্রতিবছরের অক্টোবরের ৩ তারিখ পালিত হচ্ছে ন্যাশনাল বয়ফ্রেন্ড ডে। বর্তমানে এই দিবসের জনপ্রিয়তা বিশ্বব্যাপী বাড়ছে।

জানলে অবাক হবেন, ১৯০০ দশকের প্রথম দিকে বয়ফ্রেন্ড শব্দটির প্রচলন ঘটে। সাধারণত বয়ফ্রেন্ড অর্থ নারীর প্রেমিককে বোঝায়। বর্তমানে বয়ফ্রেন্ড শব্দের ব্যবহার ব্যাপক প্রচলিত। অনেকে বয়ফ্রেন্ড বলতে পুরুষ বন্ধুদেরকে বোঝালেও আসলে প্রেমিকের ক্ষেত্রেই বয়ফ্রেন্ড শব্দটি বিশেষ প্রযোজ্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে