সোমবার, ০৩ অক্টোবর, ২০২২, ০৩:০০:৪৮

দুই ফিলিস্তিনিকে গু'লি করে হ'ত্যা করল ইসরায়েলি বাহিনী

দুই ফিলিস্তিনিকে গু'লি করে হ'ত্যা করল ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম তীরের রামাল্লা শহরের কাছে অভিযান চালানোর সময় দুই ফিলিস্তিনিকে গু'লি করে হ'ত্যা করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওই দুই ফিলিস্তিনি রামাল্লার উত্তরে অবস্থিত জালাজোন শরণার্থী ক্যাম্পে একটি গাড়ির ভেতরে থাকা অবস্থায় নিহ'ত হয়েছেন। খবর আল জাজিরার।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহ'ত ব্যক্তিরা হলেন ১৯ বছর বয়সী বাসেল কাসেম বাসবাউস এবং ২১ বছর বয়সী খালেদ ফাদি আনবার। এছাড়া ইসরায়েলি বাহিনীর গু'লিতে রাফাত হাবাশ নামে ১৯ বছর বয়সী আরও এক ফিলিস্তিনি আহ'ত হয়েছে।

দুই ফিলিস্তিনি নিহ'ত হওয়ার পর পরই তাদের মরদেহ ইসরায়েলি বাহিনী নিয়ে গেছে। অপরদিকে আহ'ত খালেদ ফাদি আনবারকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনী বলছে, জালাজোন এলাকায় এক সন্দেহভাজনকে আটকের চেষ্টা করছিলেন তাদের সৈন্যরা। তারা সন্দেহ করছিলেন যে, তিন ব্যক্তি গাড়ি নিয়ে ইসরায়েলি সেনাদের ওপর আক্রমণের পরিকল্পনা করছিলেন। সে কারণে তাদের লক্ষ্য করে গু'লি করা হয়।

পশ্চিম তীরে প্রায় প্রতিদিনই অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে জেনিন এবং নাবলুস শহর লক্ষ্য করেই বেশির ভাগ অভিযান চলছে। ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে চলতি বছর দেশটির সেনাবাহিনীর অভিযানে ১৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহ'ত হয়েছে।

সবশেষ গত শনিবার পূর্ব জেরুজালেমে একজন ১৮ বছর বয়সী তরুণকে গু'লি করে হ'ত্যা করা হয়। জেনিন শহরের একটি বাড়িতে মিসাইল ছুড়ে একজন সন্দেহভাজন বন্দুকধারীসহ আরও তিনজনকে হ'ত্যা করা হয়।

এই বছরটিতে এখন পর্যন্ত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য ২০১৫ সালের পর থেকে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেশিরভাগই ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও বেশ কয়েকজন সশ'স্ত্র ইসরায়েলি বেসামরিক লোকদের গু'লিতে নিহ'ত হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে