বুধবার, ০৫ অক্টোবর, ২০২২, ০২:৩১:৩৬

ঘরের এলইডি টিভির বিস্ফোরণে উড়ে গেল বাড়ির একাংশ!

ঘরের এলইডি টিভির বিস্ফোরণে উড়ে গেল বাড়ির একাংশ!

আন্তর্জাতিক ডেস্ক: ম'র্মা'ন্তিক মৃত্যু, ঘরের এলইডি টিভির বি'স্ফো'রণে উড়ে গেল বাড়ির একাংশ! ভারতের উত্তরপ্রদেশে এলইডি টিভি বি'স্ফো'রণে নিজের বাড়িতে মৃত্যু হল ১৬ বছর বয়সি এক কিশোরের৷ দু'র্ঘ'টনায় আহ'ত তার মা, ভাবি এবং বন্ধু৷ 

বি'স্ফো'রণের তী'ব্রতায় বড়সড় গর্ত তৈরি হয়েছে দেওয়ালে, যেখানে লাগানো ছিল টিভি। এছাড়াও গোটা বাড়ির দেওয়াল ও ছাদে কমবেশি ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার ত'দ'ন্ত নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের। আচমকা বি'স্ফো'রণ হয় দেওয়ালে লাগানো একটি এলইডি টিভিতে। তাতেই মৃত্যু হয়েছে ১৬ বছরের ওমেন্দ্রের। বি'স্ফো'রণের পরে তার মুখ, বুক ও গলায় গভীর ক্ষ'ত তৈরি হয়। 

পরিবার ও প্রতিবেশীরা কিশোরকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও সেখানে তার মৃত্যু হয়। জানা গিয়েছে, এতই তী'ব্র বি'স্ফো'রণ ছিল যে তার অভিঘাতে ধসে যায় বাড়ির একটি দেওয়াল এবং কংক্রিটের স্ল্যাব৷ দু'র্ঘ'টনার জেরে আ'ত'ঙ্কিত এবং হ'তচ'কিত হয়ে যান স্থানীয় বাসিন্দারা৷

এক প্রতিবেশী বিনীতা জানান, বি'স্ফো'রণে প্রচণ্ড শব্দ পান। তারা ভেবেছিলেন গ্যাস সিলিন্ডারে ব্লা'স্ট হয়েছে বুঝি। বিনীতা বলেন, “গ্যাস সিলিন্ডারে বি'স্ফো'রণ হয়েছে ভেবে ছুটে ঘরের বাইরে চলে আসি। দেখি পাশের বাড়ি থেকে ধোয়া বের হচ্ছে।” 

জানা গিয়েছে, সেই সময় ওমেন্দ্রর মা, ভাবি ও এক বন্ধু ছিল একই ঘরে। তারাও আহ'ত হয়েছেন। মা ও বন্ধু করণকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবারের আরেক সদস্য মনিকা সেই সময় অন্য ঘরে ছিলেন। তিনি জানান, বি'স্ফো'রণের তী'ব্রতায় গোটা বাড়ি থরথর করে কেঁপে উঠেছিল। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে