বুধবার, ০৫ অক্টোবর, ২০২২, ০৫:৫৫:৪৯

চীন সীমান্তে ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার!

চীন সীমান্তে ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অরুণাচল প্রদেশে চীন সীমান্তের তাওয়াংয়ের কাছে ভেঙে পড়ল ভারতীয় সেনার একটি চিতা হেলিকপ্টার। বুধবার সকালের ওই দুর্ঘটনায় এক পাইলটের মৃত্যু হয়েছে। অন্য জন গুরুতর অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন।

সেনা সূত্রে খবর, সীমান্ত এলাকায় রুটিন উড়ানের সময় ওই দুর্ঘটনা ঘটে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই পাইলটকে উদ্ধার করে মিলিটারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে এক জনের মৃত্যু হয় বলে জানান প্রতিরক্ষা মুখপাত্র। তবে কী কারণে হেলিকপ্টার ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। ভারতীয় সেনার তরফেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, ১৯৬০-৭০ সাল থেকে ভারতীয় সেনার সম্ভারে রয়েছে চেতক এবং চিতা হেলিকপ্টার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি এবং প্রযুক্তিও বদলেছে। কিন্তু এই দুই ‘ভিনটেজ’ কপ্টারকে সে ভাবে অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত করা হয়নি। তাদের অবসর দিতে চেয়ে সরকারের কাছে আবেদনও করা হয়েছিল সেনার তরফে। ভারতের কাছে মোট ১২০টি চেতক ও চিতা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে