বুধবার, ০৫ অক্টোবর, ২০২২, ০৭:৫৮:২৪

ভাবির সঙ্গে ছবি দিয়ে 'মিস ইউ জান' লিখে গ্রেফতার দেবর!

ভাবির সঙ্গে ছবি দিয়ে 'মিস ইউ জান' লিখে গ্রেফতার দেবর!

আন্তর্জাতিক ডেস্ক: বৌদির সঙ্গে ছবি দিয়ে 'আই মিস ইউ জান' লিখে গ্রেফতার দেবর। সেই ছবি ভাইরাল হয়ে যায় মুহূর্তে। স্বামীকে সঙ্গে নিয়ে মহিলা থানায় অভিযোগ দায়ের করতেই গ্রেফতার দেবর। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের পিলিভিটে। 

উত্তরপ্রদেশের হনুমান দলের মিডিয়া প্রভারীর স্ত্রীর সঙ্গে ঘটনাটি ঘটেছে। ওই ব্যক্তি তার ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ওই ব্যক্তির অভিযোগ, ফেসবুক থেকে তার স্ত্রীর ছবি বের করে নিজের সঙ্গে ফটোশপ করে ফেসবুক ও ইনস্টাগ্রামে তা ভাইরাল করেছে তার ভাই। 

আরও অভিযোগ, ভাইরাল হওয়ায় ওই ব্যক্তিকে অনেকেই ফোন করে বিষয়টি জানান। দেবরের এই কীর্তিতে থানাতেই কান্নাকাটি করলেন স্ত্রী। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গেও একটি হাড়হিম ঘটনা সাড়া ফেলে দেয়। ফালাকাটায় টাকা ফেরত না পেয়ে ভাবিকে খুন করে দেবর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে