আন্তর্জাতিক ডেস্ক : বরখাস্ত পুলিশ কর্মকর্তার হামলায় থাইল্যান্ডে কমপক্ষে ২৮ জন প্রাণ হারিয়েছেন। হামলার কারণ এখনো জানা যায়নি। থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় নং বুয়া লম্ফু এলাকার শিশুদের প্রি-স্কুল ডে-কেয়ার সেন্টারে এ ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ওই পুলিশ কর্মকর্তা সম্প্রতি বরখাস্ত হন। হামলার পর থেকে তিনি পলাতক।
পুলিশ জানিয়েছে, হতাহতের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক মানুষ রয়েছেন। হামলাকারীর গু'লি ও ছু'রিকাঘা'তে হ'তাহ'তের ঘটনা ঘটে। থাইল্যান্ডে নির্বিচারে গু'লির ঘটনা খুবই বিরল। এর আগে ২০২০ সালে থাইল্যান্ডের নাখোঁ রাতচাসিমা এক সৈনিকের গু'লিতে ২১ জন প্রাণ হারিয়েছিলেন। ওই হামলায় বেশ কয়েকজন আহত হন।