আন্তর্জাতিক ডেস্ক: ভারত ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করল আমেরিকা। ওই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ভারতে ঘুরতে গেলে আরও সতর্ক হতে হবে। আর জম্মু ও কাশ্মীরে একেবারেই যাওয়া চলবে না।
অ'পরা'ধ ও স'ন্ত্রা'সবাদের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখেই এই অ্যাডভাইসরি জারি করা হয়েছে বলে খবর। পর্যটকদের উদ্দেশে মার্কিন বিদেশ দপ্তরের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ধ'র্ষ'ণ ও স'ন্ত্রা'সবাদের মতো অপরাধের ঘটনা বৃদ্ধি পেয়েছে। তাই সেখানে আরও সতর্ক থাকতে হবে বলে ওই দেশের বিভিন্ন রিপোর্টেই তার উল্লেখ রয়েছে।
পর্যটন কেন্দ্রগুলিতেও যৌ'ন হে'ন'স্থার মতো ঘটনা ঘটছে। সেই কারণে পর্যটকদের আরও বেশি স'ত'র্ক হওয়া প্রয়োজন। জম্মু ও কাশ্মীরে ঘুরতে যাবেন না। ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে সং'ঘা'তের আশ'ঙ্কা রয়েছে। স'ন্ত্রা'সবাদ এবং অশান্তির ঘটনা ঘটে থাকে সেখানে। সেখানে যে কোনও সময় স'ন্ত্রা'সবা'দী হা'ম'লা হতে পারে।”
প্রসঙ্গত, পাকিস্তানে ঘুরতে যাওয়া নিয়েও কড়া স'ত'র্কবার্তা জারি করেছে আমেরিকার সরকার। সা'ম্প্রদা'য়িক হিং'সা এবং জ'ঙ্গি হা'মলার সম্ভাবনা থাকায় বেশ কয়েকটি প্রদেশে পর্যটকদের যেতেও নিষে'ধ করা হয়েছে।
এদিকে, ভারতে অ'পরা'ধ ও স'ন্ত্রা'সবাদ নিয়ে স'ত'র্কবার্তা দিলেও আমেরিকায় অ'পরা'ধের ঘটনা লাগাতার বাড়ছে। বুধবার ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত এক শিখ পরিবারের ৮ মাসের শিশু-সহ চার সদস্যের মৃ'তদেহ পাওয়া যায়। আমেরিকায় একের পর এক ভারতীয় বংশোদ্ভূতের র'হ'স্যমৃত্যুর ঘটনায় চা'ঞ্চ'ল্য ছড়ায়।
অন্যদিকে, ইন্ডিয়ানা প্রদেশে খু'ন হন আরেক ভারতীয় বংশোদ্ভূত ছাত্র। ইন্ডিয়ানপোলিসের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের হল থেকে বরুণ মণীশ চড্ডার দে'হ উ'দ্ধার' হয়। চলতি সপ্তাহের শুরুতে অধিকৃত কাশ্মীরে গিয়েছিলেন পাকিস্তানে নিযুক্ত মার্কিন প্রতিনিধি ডোনাল্ড ব্লোম।
সেখানে নিজের ভাষণে পাকিস্তানের দখলে থাকা ভূখণ্ড বা অধিকৃত কাশ্মীরকে ‘আজাদ কাশ্মীর’ বলে উল্লেখ করেন তিনি। মার্কিন প্রতিনিধির এই মন্তব্য যে ভারত ভালভাবে নেবে না তা বলাই বাহুল্য। বিশ্লেষকদের মতে, রাশিয়া-ইউক্রেন যু'দ্ধে মস্কোর পাশে দাঁড়ানোয় মোদি সরকারের উপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন।