আন্তর্জাতিক ডেস্ক: এমনিতেই ক্রমবর্ধমান সবজির দামে পকেটে টান পড়েছে আম জনতার। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণের ব্যাপারে সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগও ওঠে। এহেন পরিস্থিতিতে হঠাৎ করেই বাজারে সবজি কিনতে হাজির ভারতের অর্থমন্ত্রী।
প্রথমটায় নিজের চোখকে বিশ্বাস কতরে পারেননি সবজি বিক্রেতা থেকে বাজার করতে আসা সাধারণ মানুষ। গাড়ি থেকে নেমে একটি দোকান দাঁড়িয়ে ঝুড়ি তুলে সবজি কিনছেন। দাম জানতে চাইছেন বিক্রেতার কাছে। একদিনের সফরে চেন্নাই গিয়েছিলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
সন্ধ্যায় একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে তিনি গাড়ি থেকে নেমে রাস্তার ধারে এক সবজি বিক্রেতার কাছ থেকে সবজি কেনেন। বাজারে গিয়ে দরদাম করে সবজি কিনছেন অর্থমন্ত্রী। অর্থ মন্ত্রনালয়ের দফতরের তরফেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ও ছবি শেয়ার করা হয়েছে।
শুধু সবজি কেনাই নয় তিনি কথা বলেন বাজারে উপস্থিত জনতার সঙ্গেও। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই ভিডিয়ো ভাইরাল হতেই আলোচনার হচ্ছে নেটদুনিয়ায়। বাজারে যাওয়ার আগে অর্থমন্ত্রী চেন্নাইয়ের আমবাত্তুরের কল্লিকুপ্পামে একটি বিশেষ ভাবে সক্ষম শিশুদের স্কুলের একটি ট্রেনিং সেন্টার উদ্বোধন করতে গিয়েছিলেন।