রবিবার, ০৯ অক্টোবর, ২০২২, ০৭:৫৯:১৯

বলিউডে সবথেকে বেশি অবদান মুসলিমদের: শারদ পাওয়ার

বলিউডে সবথেকে বেশি অবদান মুসলিমদের: শারদ পাওয়ার

আন্তজার্তিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী তথা এনসিপি প্রধান শারদ পাওয়ার বললেন, বলিউডে সবথেকে বেশি অবদান মুসলিমদের। নাগপুরে মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে ঘিরে এখন রীতিমত শুরু হয়েছে শোরগোল। 

সম্প্রতি বিদর্ভে শারদ পাওয়ার কিছু মুসলিম বিদ্বজনের সাথে বৈঠকের জন্য গিয়েছিলেন। সেখানে বেশ কিছু বিষয়ে তিনি জিজ্ঞাসাবাদও করেন। বিদ্বজনদের সাথে দীর্ঘ আলোচনার পর পাওয়ার জানান, তিনি ফের ১৫ দিন পর এখানে আসবেন। সবার সাথে একসাথে মিলে কাজ করবেন।

বিদর্ভে শরদ পাওয়ার বলেন, “আমাদের দেশের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হলো মুসলিম সম্প্রদায়। বর্তমানে এমন একটি পরিবেশের সৃষ্টি হয়েছে যেখানে মনে হচ্ছে তাদের কোন কিছু প্রাপ্য ছিল না। আমাদের কাজ হবে সেই সকল মানুষদের কাছে তাদের প্রাপ্য টুকু পৌঁছে দেওয়া।”

মুসলমানদের প্রশংসা করে তিনি বলেন, “মুসলমান সম্প্রদায়ের মানুষেরা কবিতা, গান, শিল্পে খুবই এগিয়ে। সারা পৃথিবীর লোক জানেন বলিউডকে শিখরে পৌঁছে দেওয়ার জন্য মুসলমানদের অবদান অনস্বীকার্য। মুসলমানদের মধ্যে ক্ষমতা ও দক্ষতা দুই আছে। তাদের দরকার সঠিক পরিমাণ সমর্থন ও সুযোগ।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে