আন্তজার্তিক ডেস্ক: বিরোধপূর্ণ জেরুজালেমে শনিবার রাতে অস্ত্রধারীর ছোড়া গু'লিতে নিহত হয়েছে একজন ইসরাইলি সেনা। আহ'ত হয়েছে আরও দুইজন। জেরুজালেমের একটি সেনা চৌকিতে গু'লি চালায় সেই অ'স্ত্রধারী।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, যে ফিলিস্তিনি এ হাম'লা চালিয়েছে তাকে খুঁজতে অভিযান চালাচ্ছে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা৷
পূর্ব তীরে দুইজন ফিলিস্তিনি তরুণ নিহ'ত হওয়ার পর ইসরাইলি সেনাবাহিনীর ওপর গুলির ঘটনা ঘটেছে৷ তাছাড়া ইহুদিদের সুক্কোত উৎসব শুরু হওয়ার একদিন আগে জেরুজালেমে ইসরাইলি বাহিনীর ওপর হা'মলার ঘটনা ঘটল৷
এ উৎসবের সময় জেরুজালেমে জড়ো হয় হাজার হাজার ইহুদি৷ এদিকে ২০১৫ সালের পর এ বছর ইহুদিদের দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি হ'তাহ'তের ঘটনা ঘটেছে৷ সূত্র : দ্য নিউ আরব