রবিবার, ০৯ অক্টোবর, ২০২২, ০৮:৫৬:৩৭

এবার ফিলিস্তিনির গু'লিতে ইসরাইলি সেনা নিহত

 এবার ফিলিস্তিনির গু'লিতে ইসরাইলি সেনা নিহত

আন্তজার্তিক ডেস্ক: বিরোধপূর্ণ জেরুজালেমে শনিবার রাতে অস্ত্রধারীর ছোড়া গু'লিতে নিহত হয়েছে একজন ইসরাইলি সেনা। আহ'ত হয়েছে আরও দুইজন। জেরুজালেমের একটি সেনা চৌকিতে গু'লি চালায় সেই অ'স্ত্রধারী।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, যে ফিলিস্তিনি এ হাম'লা চালিয়েছে তাকে খুঁজতে অভিযান চালাচ্ছে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা৷ 

পূর্ব তীরে দুইজন ফিলিস্তিনি তরুণ নিহ'ত হওয়ার পর ইসরাইলি সেনাবাহিনীর ওপর গুলির ঘটনা ঘটেছে৷ তাছাড়া ইহুদিদের সুক্কোত উৎসব শুরু হওয়ার একদিন আগে জেরুজালেমে ইসরাইলি বাহিনীর ওপর হা'মলার ঘটনা ঘটল৷ 

এ উৎসবের সময় জেরুজালেমে জড়ো হয় হাজার হাজার ইহুদি৷ এদিকে ২০১৫ সালের পর এ বছর ইহুদিদের দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি হ'তাহ'তের ঘটনা ঘটেছে৷ সূত্র :  দ্য নিউ আরব

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে