সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ১০:৪৬:৩০

মুলায়ম সিং যাদব আর বেঁচে নেই

মুলায়ম সিং যাদব আর বেঁচে নেই

আন্তজার্তিক ডেস্ক: মুলায়ম সিং যাদব এর জীবনাবসান। বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা (Samajwadi Party Supremo)। তাঁর প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে।

মুলায়ম সিং যাদবের জীবনাবসান (Mulayam Singh Yadav Passes Away)। দীর্ঘ অসুস্থতার পর শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ। সোমবার গুরগাঁওয়ের বেদান্ত হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮২ বছর। বর্ষীয়ান রাজনীতিবিদের প্রয়াণে শোকের ছায়া দেশে। গুরুতর অসুস্থ অবস্থায় গত সেপ্টেম্বর মাস থেকে গুরুগ্রামের বেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছিল বর্ষীয়ান রাজনৈতিক নেতাকে।

গত বেশ কয়েক মাস ধরে বার্ধক্যজনীত রোগে ভুগেছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২ অক্টোবর তাঁকে CCU-তে স্থানান্তরিত করা হয়। জুলাই মাসেই সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়মের স্ত্রীবিয়োগ হয়। 

এরপর সাধারণ রুটিন পরীক্ষা করাতে গুরুগ্রামের বেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেই সময় থেকেই মুলায়মের শীরের বেশ কিছু জটিলতা ধরা পড়েছিল। রক্তচাপজনিক সমস্যা ছিল তাঁর। শ্বাসকষ্টেও ভুগছিলেন মুলায়ম। নানা জীবনদায়ী ওষুধ দেওয়া হচ্ছিল তাঁকে। কিন্তু, শেষরক্ষা হল না।

বাবার প্রয়াণের খবর প্রথম জানান ছেলে অখিলেশ যাদব। সোমবার সকালে টুইট করে সমাজবাদী পার্টি প্রধান লেখেন, "আমার শ্রদ্ধেয় বাবা, সকলের নেতা আর নেই।" বৃহস্পতিবারই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা অতি সংকটজনক। তাঁকে জীবনদায়ী ওষুধ দেওয়া হচ্ছে অথচ তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি নেই।

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব সাতবারের সাংসদ ছিলেন। তিনবার রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদের দায়িত্ব সামলেছেন তিনি। যুক্তফ্রন্ট সরকারের প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন মুলয়াম সিং যাদব। 

উত্তরপ্রদেশ থেকে ১০ বার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজবাদী পার্টির এই প্রতিষ্টাতা। জীবনের শেষদিন পর্যন্ত মইনপুরি লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। ২০০৯ সাল থেকে আমৃত্যু এই পদে ছিলেন তিনি। উত্তরপ্রদেশে তিনি 'নেতাজি' কিংবা 'যাদব নেতা' বলেই পরিচিত ছিলেন।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে