বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ০৭:৫৬:২২

খুঁটির সঙ্গে পেঁচিয়ে গেছে বাইক! কত জোরে ধাক্কা খেলে এটা সম্ভব?

খুঁটির সঙ্গে পেঁচিয়ে গেছে বাইক! কত জোরে ধাক্কা খেলে এটা সম্ভব?

আন্তর্জাতিক ডেস্ক: রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটিতে সাপের মতো পেঁচিয়ে একটি মোটরবাইক। সকলেরই প্রশ্ন, এটা কী করে সম্ভব হল। খুঁটির সঙ্গে পেঁচিয়ে রয়েছে বাইক! কত জোরে ধাক্কা খেলে এটা সম্ভব? দাবি করা হচ্ছে, বাইকটি বিদ্যুতের খুঁটিতে এসে ধাক্কা মারে।

আর তার জেরেই এমন অবস্থা। কিন্তু এর সঙ্গে বেশ কয়েকটি প্রশ্নও উঠে এসেছে। বাইকটির ধাক্কার অভিঘাত কতটা হলে এমনটা সম্ভব হয়? বাইকটি একটি নামী সংস্থার এবং জনপ্রিয়তাও বিপুল। মজবুত বাইক হিসাবেও বেশ পরিচিত। আর এত কিছু সত্ত্বেও, বিদ্যুতের খুঁটির সঙ্গে কী ভাবে বাইকটি পেঁচিয়ে গেল, তা কোনও ভাবেই মেলাতে পারছেন না গাড়িপ্রেমীরাও। 

ভিডিওটি ভাইরাল হতেই হাজারো প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কী ভাবে এই দুর্ঘটনা হল? বাইকেরই যদি এমন অবস্থা হয়, তা হলে চালকের কী অবস্থা হতে পারে, তাও সন্দেহ। তবে ঘটনাটি কোথাকার, বাইকচালক জীবিত না মৃ'ত, সে বিষয়ে কিছু জানা যায়নি। 

তবে বিদ্যুতের খুঁটিতে এমন ভারী এবং মজবুত একটি বাইক সাপের মতো পেঁচিয়ে যাওয়ার দৃশ্যে অবাক হচ্ছেন সকলেই। ঘটনাটি ম'র্মা'ন্তিক হলেও, সামাজিক মাধ্যমে আবার কেউ কেউ রসিকতা করে বলেছেন, “বাইক আর বিদ্যুতের খুঁটির চিপকো মোমেন্ট।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে