বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ০৯:২১:২২

আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়

আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়

আন্তর্জাতিক ডেস্ক: সাত সকালে টলিপাড়ার একটি প্রোডাকশন হাউসের গুদামে আগুন।কুঁদঘাটের ২৭ নম্বর বাবুরাম ঘোষ রোডে আগুনের গ্রাসে গোটা গুদাম। দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে ধোঁয়া। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল।

সাতসকালে শহরে অগ্নিকাণ্ড। টলিপাড়ার একটি প্রোডাকশন হাউসের গুদামে আগুন। ভোরেই কুঁদঘাটের বাবুরাম ঘোষ রেডে প্রোডাকশন ডাউসের গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। 

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, চোখের পলকেই আগুন ছড়িয়ে পড়ে গোটা গোডাউনে। আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। দূর থেকে নজরে আসতে থাকে আগুনের লেলিহান শিখা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। প্রথমে চারটি ইঞ্জিন এলেও পরে আগুনের ভয়ঙ্করতা দেখে ১৫ টি ইঞ্জিন পৌঁছয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে