সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ০৩:১২:৫৪

সৌরভ ইস্যুতে মোদিকে যে কঠোর বার্তা দিলেন মমতা

সৌরভ ইস্যুতে মোদিকে যে কঠোর বার্তা দিলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক: চারদিনে উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে ফের তোপ দাগলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সরাসরি না হলেও সৌরভ গাঙ্গুলির বিসিসিআই বিতর্ক প্রসঙ্গে প্রশ্ন তুললেন তিনি। 

সৌরভ ইস্যুতে মোদিকে কঠোর বার্তা দিয়ে মমতা বলেন, ‘সৌরভকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। কিন্তু কী কারণে অমিত শাহ- ছেলে থেকে গেলেন। অথচ সৌরভ বাদ গেল কোন উদ্দেশ্যে? পুরো ঘটনায় আমি স্তম্ভিত।’

সৌরভের দক্ষতা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘সারা দেশবাসীর পক্ষ থেকে বলব সৌরভ আমাদের গৌরব। যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়ে মাঠেও খেলেছে, অ্যাডমিনিট্রেশনও সামলেছে। আইসিসিতে যাওয়ার জন্য সৌরভ যোগ্য।’

মমতা ব্যানার্জী বলেন, ‘প্রধানমন্ত্রী মোদিকে অনুরোধ করব সৌরভ যেন আইসিসির ভোটে লড়তে পারে তা দেখবেন। সৌরভ বঞ্চিত। সরকারের কাছে আর্জি এটা রাজনৈতিক বিষয় নয়, সৌরভ যোগ্য ওকে আইসিসিতে পাঠানো হোক।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে