সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ০৫:৪২:২১

সালমান খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রামদেব

সালমান খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রামদেব

আন্তর্জাতিক ডেস্ক: আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করে খবরে এসেছেন যোগগুরু বাবা রামদেব। এবার বলিউড তারকা সালমান খানকে নিয়ে বি'স্ফো'রক মন্তব্য করলেন রামদেব। শনিবার মোরাদাবাদে মা'দক-বিরো'ধী একটি ক্যাম্পেনে গিয়ে দাবি করলেন, সালমান খান মা'দ'ক নেন। 

তার মতে, “ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই মা'দ'কাস'ক্ত।” এদিন নিজের বক্তব্যে শাহরুখ পুত্র আরিয়ান খানের মা'দক মামলা প্রসঙ্গও টেনে আনেন রামদেব। শনিবার মোরাদাবাদের ক্যাম্পেনে ‘আর্যবীর’ এবং ‘বীরাঙ্গনা’ কনফারেন্সে ভাষণ দেন যোগগুরু। তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাই'রাল হয়। 

রামদেবের দাবি, চলচ্চিত্র জগত এবং রাজনীতির দুনিয়ায় মা'দক গভীর জাল বিস্তার করেছে। তার কথায়, “সালমান খান ড্রা'গস নেন। আমির খানের বিষয়ে জানি না। তবে শাহরুখ খানের ছেলে মা'দক মামলায় জড়িয়েছিলেন এবং জেলেও গিয়েছিলেন। আর অভিনেত্রীদের কথা কেবলমাত্র ঈশ্বরই জানেন।”

ভারতের রাজনীতিতেও মা'দকের প্রভাব রয়েছে দাবি করে রামদেব বলেন, “নির্বাচনের সময় ম'দ বিলি করা হয়ে থাকে। এর থেকে মুক্তির পথ খুঁজতে হবে আমাদের। সেই জন্যেই আমি এই আন্দোলনের ডাক দিয়েছি।” 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে