শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ০৭:২৪:৩৪

মাঝ আকাশে ভয়ানক টার্বুলেন্সে হুমড়ি খেয়ে পড়লেন বিমানযাত্রীরা

মাঝ আকাশে ভয়ানক টার্বুলেন্সে হুমড়ি খেয়ে পড়লেন বিমানযাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক: আটলান্টিকের উপর দিয়ে যাওয়ার সময় তুমুল টার্বুলেন্স। মাদ্রিদ থেকে বুয়েনস আইরেসগামী উড়ানে তীব্র টার্বুলেন্সে আহত হন প্রায় ১২ জন যাত্রী। ১৮ অক্টোবরে এই ঘটনা ঘটে। মাদ্রিদ থেকে ইজিজা বিমানবন্দরে যাচ্ছিল এই বিমান।

যাত্রীদের একাংশের অভিযোগ, তুমুল টার্বুলেন্সের সময়েও তাদের সেফটি বেল্ট লাগানোর বিষয়ে সতর্ক করা হয়নি। আসলে তার সময়ই পাননি বিমানসেবিকারা। হঠাৎ মাঝ আকাশে শুরু হওয়া ভয়ানক টার্বুলেন্সে হুমড়ি খেয়ে পড়লেন বিমানযাত্রীরা। বিমানের মেঝেয় হুমড়ি খেয়ে পড়ে নাক ফেটেছে বিমানসেবিকারও। 

ঘটনার দিন রাত ৮টার দিকে যাত্রা শুরু করেছিল এই উড়ান। যাত্রীদের একাংশের অভিযোগ, তুমুল টার্বুলেন্সের সময়েও তাদের সেফটি বেল্ট লাগানোর বিষয়ে সতর্ক করা হয়নি। আসলে তার সময়ই পাননি বিমানসেবিকারা। হঠাৎ শুরু হওয়া ভয়ানক টার্বুলেন্সে সবাই ছিটকে যান। বিমানের মেঝেয় লুটিয়ে পড়েন বিমানসেবিকারাও।

এক যাত্রী বলেন, বিমানটি হঠাৎ তীব্র বেগে নামতে শুরু করে। তারপর সঙ্গে সঙ্গে লাফিয়ে উপর দিকে উঠে যায়। এর ফলে যাত্রীরা জাড্যের প্রভাবে প্রথমে হাওয়ায় ভেসে ওঠেন। এরপর তীব্র বেগে বিমানের মেঝে, সিটে আছড়ে পড়েন। উড়ানে প্রায় ২৭১ জন যাত্রী এবং ১৩ জন ক্রু সদস্য ছিলেন।

অনেক যাত্রীরই হাত-পায়ে তী'ব্র আ'ঘা'ত লাগে। অনেকে বিমানের মেঝেয় মুখ থুবড়ে পড়েন। আ'ঘা'তের তী'ব্রতায় নাক ফেটে যায় কারও কারও। এয়ারলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক সুশ্রষার পর আহ'তদের ছেড়ে দেওয়া হয়েছে। অপ্রত্যাশিত ঘটনার জন্য ক্ষমা চেয়েছে বিমান কর্তৃপক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে