আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ অক্টোবর) দিনগত রাতে দেশটির নিউ হ্যাম্পশায়ারে এ ঘটনা ঘটে।
সিএনএনের তথ্যমতে, এক ইঞ্জিন বিশিষ্ট ছোট ওই বিমানটি একটি বাড়ির ছাদের ওপর আছড়ে পড়লে আগুন ধরে যায়। তবে ভবনে থাকা পরিবারের কোনো ক্ষতি না হলেও বিমানে থাকা সবাই মারা গেছেন।
তবে ফক্স নিউজ বলছে, বিধ্বস্ত বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিল তার এখনও জানা যায়নি। এই দুর্ঘটনায় দেশটির এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড তদন্ত শুরু করেছে।