আন্তর্জাতিক ডেস্ক: ২০২৪ সালের নির্বাচনে কি ফের ট্রাম্প বনাম বাইডেন? সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আবারও ভোটে লড়ার ইঙ্গিত দিতেই এই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। শনিবার রাতে টেক্সাসে বিরাট দলীয় সমাবেশে ভাষণ দেন রিপাবলিকান এই নেতা।
সেখানে ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার, “আমি দুইবার দৌড়েছি। দুইবার জিতেছি। আগের বারের চেয়ে দ্বিতীয়বার আরও ভাল করেছি। ২০১৬ থেকে ২০২০ সালে অনেক বেশি ভোট পেয়েছিলাম। মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিহাসের যে কয়জন প্রেসিডেন্ট হয়েছেন, তাদের থেকে বেশি ভোট পেয়েছি। আমেরিকাকে সুরক্ষিত রাখতে এবং দেশের উন্নতির জন্য আবার প্রেসিডেন্ট হব।”
উল্লেখ্য কয়েকদিন আগেই ফের ভোটে লড়ার ইচ্ছের কথা শোনা গিয়েছিল জো বাইডেনের গলায়। যদিও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি তিনি। অন্যদিকে, ক্যাপিটল হিল হিংসা মামলায় শুক্রবার অর্থাৎ ২১ অক্টোবর ট্রাম্পকে আদালতে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে হাউস সিলেক্ট কমিটি। সেই নির্দেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পালটা হুঙ্কার শোনা গেল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের গলায়।