শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ০২:৩৩:২৪

জিম্বাবুয়ে ও পাকিস্তানের রাষ্ট্রপ্রধানদের টুইট-যুদ্ধ ভাইরাল

জিম্বাবুয়ে ও পাকিস্তানের রাষ্ট্রপ্রধানদের টুইট-যুদ্ধ ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক: টি-২০ বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ হারার পরই শুরু টুইট-যুদ্ধ। যার জেরে ক্রিকেটেও লাগল রাজনীতির রং। একে অপরের দিকে তীব্র আক্রমণ শানালেন জিম্বাবুয়ে ও পাকিস্তানের রাষ্ট্রপ্রধানরা। ফের সামনে চলে এল ‘মিস্টার বিন’ বিতর্ক। 

বৃহস্পতিবার সিডনিতে বিশ্বকাপের গ্রুপ স্তরের ম্যাচে জিম্বাবয়ের কাছে ১ রানে হেরে যায় বাবর আজমরা। এর পরই টুইট করেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন ডামবারজো মনানগাংওয়া। জিম্বাবুয়ে ও পাকিস্তানের রাষ্ট্রপ্রধানদের টুইট-যুদ্ধ ভাইরাল।

পাকিস্তানকে খোঁচা দিয়ে তিনি লেখেন, “পরেরবার সত্যিকারের মিস্টার বিনকে পাঠাবেন।” এরপর টুইটেই জবাব ফিরিয়ে দেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। “পাকিস্তানের প্রত্যাবর্তনের মজার স্বভাব রয়েছে।” জিম্বাবুয়ে প্রেসিডেন্টের টুইট রিটুইট করে লেখেন পাক প্রধানমন্ত্রী। 

উল্লেখ্য, ২০১৬ সালে জিম্বাবুয়ে গিয়েছিলেন পাক অভিনেতা আসিফ মোহাম্মদ। সেখানে গিয়ে তিনি জনপ্রিয় টিভি সিরিজ ‘মিস্টার বিন’-র মতো অভিনয় করেন। প্রসঙ্গত, ওই চরিত্রে অভিনয় করে ইতিমধ্যে খ্যাতি পেয়েছেন ব্রিটিশ অভিনেতা রওয়ান আটকিনসন। 

ওই ঘটনায় ‘নকল’ বিন পাঠানোর জন্য পাকিস্তানকে নিশানা করেছিল জিম্বাবুয়ে। সেই ঘটনার চার বছর পর পাকিস্তান ম্যাচ হারতেই ফের একবার বিন-বিতর্ক উস্কে দিলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট। বৃহস্পতিবার পাকিস্তান ম্যাচ হারার পরই টুইটে টিম জিম্বাবুয়েকে অভিনন্দন জানান সেদেশের প্রেসিডেন্ট। 

তিনি লেখেন, “কী অসাধারণ জয় পেয়েছে জিম্বাবয়ে! সবাইকে অভিনন্দন। পরবর্তীকালে সত্যিকারের বিন-কে পাঠাবেন #পাকিস্তান বনাম জিম্বাবুয়ে।” টুইটে অবশ্য পাকিস্তানের নাম লেখেননি জিম্বাবয়ের প্রেসিডেন্ট। এরপরই পালটা টুইট করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

শাহবাজ বলেন, “আমাদের হয়ত সত্যিকারের বিন নেই কিন্তু আমাদের ক্রিকেটিয় স্পিরিট রয়েছে। আর আমরা পাকিস্তানিদের একটা মজার স্বভাব রয়েছে। সেটা হল ফিরে আসা। মাননীয় প্রেসিডেন্ট, অভিনন্দন। আপনার দল খুব ভাল খেলেছে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে