আন্তর্জাতিক ডেস্ক: রসগোল্লা না পাওয়ায় বিয়েবাড়িতে তুমুল মা'রামা'রিতে মৃ'ত্যুর ঘটনা ঘটেছে। কনেপক্ষ এবং বরপক্ষের মধ্যে প্রথমে ঝ'গ'ড়া শুরু হলেও পরে পরিণত নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। এক ব্যক্তির মৃ'ত্যুও হয়। আহ'ত হয়েছেন ৬ জন।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের আগ্রার ইতমাদপুর এলাকায়। বিয়েবাড়ি হচ্ছে নতুন করে আত্মীয়তা, নতুন সম্পর্কের সূত্রপাত। অনেক সময় বিয়েবাড়িতে বরপক্ষের অসন্তোষের ঘটনাও ঘটে। কিন্তু তা যে র'ক্তার'ক্তিতে পরিণত হতে পারে, ইতমাদপুর এলাকার একটি বিয়েবাড়ির ঘটনা সবাইকে হ'তবাক করে দিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ইতমাদপুরের খান্দোলির এক বাসিন্দারের দুই ছেলের বিয়ে ছিল গত বুধবার। স্থানীয় বিনায়ক ভবনে ছিল বিয়ের অনুষ্ঠান। নি'র্বি'ঘ্নে শেষ হয়েছিল বিয়ে। কিন্তু খাবার পাতে রসগোল্লা কম পড়ায় অসন্তোষ প্রকাশ করে বরপক্ষ। আর তা নিয়ে কনে পক্ষের লোকের সঙ্গে ঝ'গড়া বাধিয়ে দেয় তারা। পরে সেই ঝ'গড়া পরিণত হয় হা'তাহা'তিতে।
পুলিশ আরও জানিয়েছে যে হা'তাহা'তি এমন চ'র'ম পর্যায়ে পৌঁছায় যে দুই পক্ষ একে অপরের দিকে খাবারের প্লেট ছুড়তে থাকে। এই সময় বরপক্ষের এক ব্যক্তি ছু'রি হাতে ঝাপিয়ে পড়ে কনেপক্ষের একজনের উপর। তাকে ছু'রি দিয়ে আ'ঘা'ত করে। ঘটনায় গু'রু'তর জ'খ'ম হন সানি নামে ২২ বছরের এক তরুণ।
গু'রু'তর জখম সানিকে প্রথমে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে অবস্থার অবনতি হওয়ায়, নিয়ে যাওয়া হয় আগ্রার সরোজনী নাইডু মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে ২২ বছরের ওই তরুণের মৃ'ত্যু হয় বলে জানা গেছে। বিয়েবাড়িতে দুই পক্ষের মধ্যে হা'তাহা'তি ঘটনায় ৬ জন জ'খ'ম হয়েছেন। আহ'তরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসাধীন।
আগ্রার পুলিশ সুপার সত্যজিৎ গুপ্তা জানিয়েছেন, মৃ'তের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ফ'রে'ন্সিক দল ঘটনাস্থল থেকে নমুনা ও প্রমাণ সংগ্রহ করেছে বলেও জানিয়েছেন তিনি। ঘটনার তদ'ন্ত শুরু হয়েছে জানান পুলিশ সুপার।
কীভাবে ঘটনাটি এমন চ'র'ম আকার ধারণ করল তা খতিয়ে দেখছে পুলিশ। কেবলই মিষ্টির জন্যই এই ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা জানতে জি'জ্ঞা'সাবাদ শুরু করেছেন তদ'ন্তকারীরা। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।