শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ০১:৪১:৩৭

কড়া প্রশ্নের মুখে ঋষি সুনক

কড়া প্রশ্নের মুখে ঋষি সুনক

আন্তর্জাতিক ডেস্ক: স্বাস্থ্য পরিষেবার হাল ফেরানোর জন্য ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী ঋষি সুনককে আরও সক্রিয় হওয়ার ‘পরামর্শ’ দিলেন লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধা। পাশাপাশি, বেতন বিভ্রাট নিয়ে নার্সদের একাংশও ঋষির কাছে অভিযোগ জানান।

সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, শুক্রবার দক্ষিণ লন্ডনের ক্রায়োডন হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন ঋষি। সে সময় ওই বৃদ্ধার বেডের সামনে গিয়ে তিনি জানতে চান নার্স ও হাসপাতালের কর্মীরা ঠিক ভাবে তার দেখাশোনা করছে কি না। জবাবে ওই রোগিণী বলেন, ‘‘ওরা সব সময়ই ভাল ভাবে কাজ করেন। দুর্ভাগ্যজনক ভাবে আপনারা ওদের ঠিক ভাবে বেতন দেন না।’’

জবাবে ঋষি বলেন, ‘‘আমি চেষ্টা করব।’’ এরপর কড়া প্রশ্নের মুখে ঋষি সুনক। ক্ষুব্ধ স্বরে ওই বৃদ্ধা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলেন, ‘‘না, আপনারা ঠিকমতো চেষ্টা করছেন না। আরও সক্রিয় হতে হবে।’’ ঋষি এবার জবাব দেন, ‘‘ঠিক আছে, তাই হবে।’’ 

প্রসঙ্গত, কিছু দিন ধরেই ব্রিটেনের নার্সরা বেতন নিয়ে অভিযোগ জানাচ্ছেন। সে দেশের হাসপাতালগুলির প্রায় ৩ লক্ষ নার্সের অভিযোগ, কাজ অনুযায়ী তাদের বেতন দেওয়া হয় না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে