রবিবার, ৩০ অক্টোবর, ২০২২, ০৫:২৬:৩৪

বাংলাদেশি রেস্তোরাঁয় ওয়েটার হিসেবে কাজ করতেন ঋষি সুনক!

বাংলাদেশি রেস্তোরাঁয় ওয়েটার হিসেবে কাজ করতেন ঋষি সুনক!

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী পদের দায়িত্ব পেয়েছেন ঋষি সুনক। এই মুহূর্তে সেই দেশের ধুঁকতে থাকা অর্থনীতির হাল ধরবেন এই ভারতীয় বংশোদ্ভূত, আশাবাদী অনেকেই। ছাত্র হিসেবে বরাবর মেধাবী ঋষি সুনক। 

তবে অনেকেই হয়তো জানেন না, শুধু ভারত নয়, বাংলাদেশের সঙ্গেও ঋষি সুনকের অটুট সম্পর্ক। কীভাবে? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, অক্সফোর্ড এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার আগে সাউদাম্পটনে একটি বাংলাদেশি রেস্তোরাঁয় ওয়েটার হিসেবে কর্মরত ছিলেন ঋষি সুনক। 

সেই রেস্তোরাঁটির নাম 'কুটি মিয়ার রেস্টুরেন্ট'। কিশোর ঋষি অত্যন্ত পরিশ্রমী ছিলেন। বাংলাদেশের রেস্তোরাঁয় কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে মুখ খুলেছিলেন তিনি। ঋষি জানিয়েছিলেন, আচমকাই তিনি কাজটি পান। রেস্তোরাঁর মালিক তাকে বিস্তর অনুপ্রাণিত করেছিলেন। তিনি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার বাঘময়নার বাসিন্দা। 

তিনি ব্রিটেনে একটি রেস্তোরাঁতে কাজ করতেন। পরে অবশ্য নিজেই রেস্তোরাঁর মালিক হন। সেখানেই কাজ করতেন কিশোর ঋষি। তিনি বলেন, "এই কাজ মোটেও আরামদায়ক ছিল না। কঠোর পরিশ্রম করতে হয়েছে।" এদিকে ঋষি সুনকের মতো কর্মঠ একজন ব্যক্তি পেয়ে স্বাভাবিকভাবেই খুশি হয়েছিলেন দোকানের মালিক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে