সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ০৩:০০:১৬

ওয়াশিংটনে হিন্দুহত্যার স্মৃতিতে সৌধ তৈরি করবেন ট্রাম্প

ওয়াশিংটনে হিন্দুহত্যার স্মৃতিতে সৌধ তৈরি করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: নাৎসিদের ইহুদি ন'রমে'ধ যজ্ঞের কথা গোটা বিশ্ব জানে। ‘হ'লোকা'স্ট’ বা গ'ণহ'ত্যার জন্য ক্ষমাও চেয়েছে জার্মানি। কিন্তু বাংলাদেশে (অধুনা পূর্ব-পাকিস্তান) খান সেনাদের হাতে হিন্দুদের গণহ'ত্যার সেই অর্থে প্রচার নেই। নিজের কুকর্মে আজও ক্ষমা চায়নি পাকিস্তান। 

এহেন পরিস্থিতিতে হিন্দুহ'ত্যার স্মৃতিতে ওয়াশিংটনে সৌধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার দিওয়ালি উপলক্ষে ফ্লোরিডায় তার মার-এ-লাগো রিসর্টে একটি অনুষ্ঠানের আয়োজন করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে উপস্থিত ছিলেন ‘রিপাবলিকান হিন্দু কোলিশন’-এর প্রায় ২০০ জন সদস্য। 

ওই অনুষ্ঠানে ট্রাম্প বলেন যে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী হলে ওয়াশিংটনে হিন্দুহত্যার স্মৃতিতে একটি সৌধ তৈরি করবেন ট্রাম্প। শুধু তাই নয়, হিন্দু কোলিশনের প্রতিষ্ঠাতা শলভ কুমারকে ভারতে রাষ্ট্রদূত হিসেবেও নিযুক্ত করবেন তিনি। 

বলে রাখা ভাল, রিপাবলিকান পার্টির সমর্থক হিন্দু-আমেরিকানদের নিয়ে ২০১৫ সালে তৈরি হয় ‘রিপাবলিকান হিন্দু কোলিশন’। আমেরিকার রাজনীতিতে তাদের যথেষ্ট প্রভাবও রয়েছে। ফলে মার্কিন হিন্দু সমাজকে নিজের দিকে টানতে চাইছেন ট্রাম্প। 

মঙ্গলবার হওয়া অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ করে হিন্দু কোলিশন। সেখানে ট্রাম্পকে  বলতে শোনা যায়, “হিন্দুরা আমাদের সমর্থন দিয়েছেন। ২০১৬ ও ২০২০ সালেও হিন্দু এবং ভারতীয়দের সমর্থন পেয়েছি আমরা। তাই আমি ওয়াশিংটন ডিসিতে হিন্দুহ'ত্যার স্মৃতিতে ওয়াশিংটনে সৌধ নির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছি। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিন্দুদের সমর্থনেই আমি জয়ী হয়।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে