সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ০৪:১৬:৩২

প্রায় ২ কিলোমিটার লম্বা যাত্রীবাহী ট্রেন চালিয়ে নতুন রেকর্ড

প্রায় ২ কিলোমিটার লম্বা যাত্রীবাহী ট্রেন চালিয়ে নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডের একটি রেল কোম্পানি ১০০ টি কামরার প্রায় ২ কিলোমিটার লম্বা যাত্রীবাহী ট্রেন চালিয়ে নতুন রেকর্ড গড়েছে। এই যাত্রীবাহী ট্রেনে ছিল ১০০ বগি বা কামরা। লম্বায় যেটি ১.৯ কিলোমিটার বা ১.২ মাইল। 

আলপ্স পর্বতমালার ওপর দিয়ে ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে এই ট্রেন। সুইজাল্যান্ডের প্রকৌশলখাতের অর্জনকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়। আর এই আয়োজন করা হয় সুইস রেলওয়ের ১৭৫ বছর পূর্তি অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে।

এই ট্রেনে ছিল সাড়ে ৪ হাজার সিট আর ৭ চালক। শনিবার রাইতিয়ান রেলওয়ে (সুইজারল্যান্ড) ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ রুটে প্রিডার আলবুলা টানেল থেকে ল্যান্ডওয়াসার ভায়াডাক্ট পর্যন্ত বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন চালায়। ট্রেনটি ২৫টি ইউনিট দ্বারা গঠিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে