আন্তর্জাতিক ডেস্ক: যৌতুকে ওডি গাড়ি পেয়েছিলেন তিনি। সেই গাড়ির চাবি হাতে পেয়েই টেস্ট ড্রাইভে নেমে পড়েছিলেন। কিন্তু সেই টেস্ট ড্রাইভই যে বড়সড় বিপদ ডেকে আনবে তা কেউ কল্পনা করতে পারেননি। ভারতের উত্তরপ্রদেশের অকবরপুরের বাসিন্দা অরুণ কুমার।
শ্বশুরবাড়ি থেকে সদ্য যৌতুকে গাড়ি পেয়েছিলেন তিনি। বিয়ের অনুষ্ঠান ঘিরে অরুণের বাড়িতে তখন হইহই চলছে। তার উপর নতুন গাড়ি বাড়িতে আসায়, সকলেরই উৎসাহ-উদ্দীপনা ছিল তুঙ্গে। চাবি হাতে পেয়েই অরুণ গাড়িতে চালকের আসনে গিয়ে বসেন। তার পর অ্যাক্সেলারেটরে চাপ দিতেই নিয়'ন্ত্রণ হারিয়ে ফেলেন।
যৌতুকের গাড়ি টেস্ট ড্রাইভ করতে গিয়ে পরিবারের ৫ জনকে পিষে দিলেন বর! পাশেই তখন দাঁড়িয়েছিলেন তার পরিবারের সদস্যরা। অরুণের গাড়ি নিয়'ন্ত্রণ হারিয়ে সোজা ধা'ক্কা মারেন পরিবারের পাঁচ সদস্যকে। দশ বছরের এক কিশোরসহ গুরুতর আহ'ত পাঁচ জন। তাদের মধ্যে ঘটনাস্থলেই মৃ'ত্যু হয় অরুণের কাকিমার।
পুলিশ সূত্রে খবর, যৌতুকে অরুণ গাড়ি পেয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি চালাতে জানতেন না। তারপরেও উৎসাহের বশে গাড়ি চালানোর ঝুঁ'কি নিয়ে ফেলেন। আর তাতেই দুর্ঘটনা ঘটে। স্টেশন হাউস অফিসার রণবিজয় সিং বলেন, “আমরা অভিযুক্তকে হেফাজতে নিয়েছি। অভিযোগ হাতে পেলেই অরুণের বিরুদ্ধে বে'পরো'য়া গাড়ি চালানো, অনিচ্ছাকৃত খু'নের মামলা রুজু করব।”